নিজস্ব প্রতিনিধি, বোরো :
শারদোৎসবের আবহকে আরও আনন্দময় করে তুলতে বান্দোয়ান বিধানসভার অন্তর্গত পূজা কমিটিগুলির হাতে তুলে দেওয়া হলো রাজ্য সরকারের বিশেষ অনুদানের চেক। বান্দোয়ানের বিধায়ক লবসেন বাস্কে উপস্থিতি এবং মানবাজার-২ ব্লকের বিডিও-সহ অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ২০টি দুর্গাপূজা কমিটিকে এই চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পূজামণ্ডপগুলিতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ বণ্টন নিগম ও পুলিশের বিধি-নিষেধ মেনে চলা এবং স্বাস্থ্যবিধি বজায় রেখে উৎসব পালনের জন্য পূজা কমিটিগুলির প্রতি আহ্বান জানান।