ব্লক ভোটের খবর

নাকা তল্লাশি চালানোর সময় পুরুলিয়ায় আবার বিপুল পরিমাণ টাকা উদ্ধার

নাকা তল্লাশি চালানোর সময় পুরুলিয়ায় আবার বিপুল পরিমাণ টাকা উদ্ধার

 

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

পুরুলিয়ায় আবার আন্তঃরাজ্য নাকা তল্লাশি কেন্দ্র থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করলেন স্পেশাল সার্ভিলেন্স টিমের সদস্যরা। বুধবার  বরাবাজার থানার বামনিডি নাকা কেন্দ্র থেকে ঝাড়খন্ড থেকে বরাবাজার গামী একটি চার চাকা গাড়ি থেকে দু 'লক্ষ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়,গাড়িতে থাকা ব্যক্তি বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেই টাকা বাজেয়াপ্ত করা হয়।