নিজস্ব প্রতিনিধি, আড়শা:
কাজের খোঁজে গিয়েছিলেন তামিলনাড়ু। সেখান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিক। নিখোঁজ পরিযায়ী শ্রমিকের নাম মহাবীর মুর্মু। তার বাড়ি আড়শা থানার কুলটাঁড় গ্রামে। ১৬ দিন খোঁজ না পাওয়ায় উদ্বিগ্ন তার পরিবার। বিষয়টি জানানো হয়েছে আড়শা থানায়।
জানা গিয়েছে, সাত মাস আগে বন্ধুদের সাথে পরিযায়ী শ্রমিকের কাজ করতে তামিলনাড়ু গিয়েছিলেন মহাবীর। বাড়িতে রেখে গিয়েছিল স্ত্রী ও মেয়েকে । সেখান থেকে বাড়ি আসার জন্য ২০ মে ট্রেন চড়েন। পরিবারের দাবি, ২৩ মে তার সাথে শেষ কথা হয় । তারপর থেকেই তার মোবাইল বন্ধ রয়েছে। কোনো যোগাযোগ নেই। নিখোঁজ পরিযায়ী শ্রমিকের স্ত্রী নীলিমা মুর্মু বলেন, "২৩ মে শেষ কথা হয়। তারপর থেকেই মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। ভীষন দুঃশ্চিন্তায় রয়েছি।"