নিজস্ব প্রতিনিধি,বলরামপুর:
বলরামপুর এলাকায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল দুই শিশুর। পাশাপাশি জলে ডুবে ও বজ্রাঘাতে প্রাণ হারান আরও দু’জন। সেই মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো। মঙ্গলবার গ্রামে গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে রাজ্য সরকারের আর্থিক সহায়তার চেক প্রদান করেন তিনি।
বলরামপুর ব্লকের কদমডি গ্রামের সলেমান হেমব্রম ও আকাশ বেশরা নামে দুই শিশু গত বছরের ১৩ ডিসেম্বর অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অন্য দিকে, রাঙাডি গ্রামের দ্বিবিদ গঁরাই গত ১৬ এপ্রিল জলে ডুবে এবং গৌউর গঁরাই গত ১১ আগস্ট বজ্রাঘাতে মারা যান। এদিন বিধায়ক জলধর মাহাতো জানান, "মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অগ্নিদগ্ধ হয়ে মৃত দুই শিশুর পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং জলে ডুবে ও বজ্রাঘাতে মৃত দু’জনের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে।"