রাজনীতি ব্লক ভোটের খবর

জেন জেডের মধ্যেও জনপ্রিয়তা বাড়ছে সন্ধ্যারানির

নির্বাচনী প্রচারে বার হলেই নব্য প্রজন্মের মেয়েরা ঘিরে ধরছে তাঁকে। বার করছে মোবাইল। তুলছে সেলফি।
জেন জেডের মধ্যেও জনপ্রিয়তা বাড়ছে সন্ধ্যারানির

 

নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা :

শুধু বয়স্ক মানুষজনের মধ্যে নয়, জেন জেডের মধ্যেও বাড়ছে মন্ত্রী তথা মানবাজার বিধানসভায় তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডুর। তিনি নির্বাচনী প্রচারে বার হলেই নব্য প্রজন্মের মেয়েরা ঘিরে ধরছে প্রার্থীকে। বার করছে মোবাইল। তুলছে সেলফি।

বৃহস্পতিবার পুঞ্চা ব্লকের পিঁড়রা অঞ্চলের বিভিন্ন গ্রামে দেখা গেল এমনই চিত্র। বুধুডি, আমাকোচা, কুড়ুকতুপা, বাবুইজোড়, ভরতডি, মাঠা প্রভৃতি গ্রামে জনসংযোগে বেরিয়ে দারুণ সাড়া পান মন্ত্রী। তিনি বলেন, "এই প্রজন্ম আমাদের সরকারের আমলে দারুণ উপকৃত হচ্ছে। সবুজ সাথী থেকে কন্যাশ্রী, ট্যাব থেকে স্কলারশিপ, এখন হাত খরচের যুবসাথী।  বাংলায় দিদির সুশাসন বহাল রাখতে তারা আমাদের পাশেই আছে।