ব্লক ভোটের খবর

প্রচারের শেষ দিনে স্মৃতি ইরানির জোরদার রোড শো

নির্বাচনী প্রচারের শেষ দিনে জোরকদমে মাঠে নামলেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী স্মৃতি ইরানি ।
প্রচারের শেষ দিনে স্মৃতি ইরানির জোরদার রোড শো

 

নিজস্ব প্রতিনিধি, পাড়া

নির্বাচনী প্রচারের শেষ দিনে জোরকদমে মাঠে নামলেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী স্মৃতি ইরানি । পাড়া বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী নদীয়ার চাঁদ বাউরির সমর্থনে স্মৃতি ইরানি রোড শো করেন।
এই রোড শোটি শুরু হয় দুবড়া ময়দান থেকে। শেষ হয় দুবড়া বাজারে। পথজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকেই দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে মিছিলে অংশ নেন। পুরো এলাকা জুড়ে উৎসবের মতো পরিবেশ তৈরি হয়। রোড শো চলাকালীন স্মৃতি ইরানি সাধারণ মানুষের সঙ্গে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। স্থানীয় মানুষ ও কর্মীদের মধ্যে এই প্রচার ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায়।