টুকরো খবর ব্লক

বলরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা গাড়ির

বলরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা গাড়ির

 

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা একটি ছোট চারচাকা গাড়ির। ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল গাড়ির চালক। সোমবার ঘটনাটি ঘটেছে বলরামপুর-বরাবাজার রাজ্য সড়কের বনবাঁদা এলাকায় । 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দ্রুত গতিতে যাওয়ার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। পরে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করা হয়।