নিজস্ব প্রতিনিধি, আড়শা :
কুয়ো থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হল আড়শায়। পুলিশ জানায়, মৃতার নাম ঝুনপুকি মাহাতো (৭১)। তাঁর বাড়ি আড়শা থানার হেঁসলা গ্রামে।
জানা গিয়েছে , শনিবার রাতে গ্রামের অদূরে একটি সেচ কুয়োর জলে মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় আড়শা থানায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে আড়শা থানার পুলিশ।