অন্যান্য ব্লক

ভোট মিটতেই সিএন গ্যাসের দাম বৃদ্ধি, লাইনে নাজেহাল চালকরা

রবিবার সকাল থেকেই পুরুলিয়া-রাঁচি সড়কের কোটশিলা ডুরগু লেবেল ক্রশিং সংলগ্ন দঙ্গল গ্রামের একমাত্র সিএনজি পাম্পে দেখা যায় পড়েছে দীর্ঘ লাইন।
ভোট মিটতেই সিএন গ্যাসের দাম বৃদ্ধি, লাইনে নাজেহাল চালকরা

 


নিজস্ব প্রতিনিধি, ঝালদা

ভোট মিটতেই হঠাৎ সিএনজি-র মূল্যবৃদ্ধিতে চরম সমস্যায় পড়েছেন ঝালদা এলাকার অটো চালকরা। রবিবার সকাল থেকেই পুরুলিয়া-রাঁচি সড়কের কোটশিলা ডুরগু লেবেল ক্রশিং সংলগ্ন দঙ্গল গ্রামের একমাত্র সিএনজি পাম্পে দেখা যায় পড়েছে দীর্ঘ লাইন।  
চালকদের অভিযোগ, কেজি প্রতি প্রায় ২ টাকা দাম বেড়ে যাওয়ায় তাদের আয় মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। কয়েকদিন আগেও যেখানে সিএন গ্যাসের দাম ছিল ৯২ টাকা ৫০ পয়সা প্রতি কেজি, তা এখন বেড়ে হয়েছে ৯৪ টাকা ৫০ পয়সা প্রতি কেজি। পাশাপাশি আশপাশে অন্য কোনো সিএনজি পাম্প না থাকায় সমস্যার মাত্রা আরও বেড়েছে।

চালক আমরাল্লা আনসারী বলেন,   
“হঠাৎ করে গ্যাসের দাম বেড়ে গেছে। আগে যে দামে গ্যাস নিতাম, এখন প্রতি কেজিতে ২ টাকা বেশি দিতে হচ্ছে। লাইনে দাঁড়িয়ে অনেক সময় নষ্ট হচ্ছে, ফলে দিনে আগের মতো ট্রিপ করা যাচ্ছে না, আয়ও কমে যাচ্ছে।
অবিলম্বে সিএনজি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে আনতে এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে, নচেৎ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।"