রাজনীতি ব্লক ভোটের খবর

গনগনে রোদে জোর প্রচারে আটষট্টির টগবগে সুজয়

মাথার ওপরে ৪২ ডিগ্রির ঝলসানো তাপমাত্রা। সে সবকে থোড়াই কেয়ার বছর আটষট্টির টগবগে সুজয় বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনী প্রচারের শেষ দিনে মঙ্গলবার জোরকদমে জনসংযোগে নামলেন তিনি।
গনগনে রোদে জোর প্রচারে আটষট্টির টগবগে সুজয়

 

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

মাথার ওপরে ৪২ ডিগ্রির ঝলসানো তাপমাত্রা। সে সবকে থোড়াই কেয়ার বছর আটষট্টির টগবগে সুজয় বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনী প্রচারের শেষ দিনে মঙ্গলবার জোরকদমে জনসংযোগে নামলেন পুরুলিয়া বিধানসভার তৃণমূলের প্রার্থী। এদিন পিঁড়রা অঞ্চলে ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের সমর্থন ও আশীর্বাদ প্রার্থনা করেন। তৃণমূল দাবি করছে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, উচ্ছ্বাস ও ভালোবাসায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা। প্রচারের শেষ লগ্নে দাঁড়িয়ে সুজয় বন্দ্যোপাধ্যায়  উন্নয়নের প্রতিশ্রুতি  তুলে ধরেন।

পিঁড়রা ছাড়াও হুটমুড়া অঞ্চলে প্রচারে নামেন তিনি। এলাকাজুড়ে শক্তি প্রদর্শন করে তাঁর সমর্থকরা। যুব সম্প্রদায়ের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিরোধী শিবিরের সঙ্গে টক্কর দিতে তিনি যে মাঠে নেমে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন তা স্পষ্ট।