টুকরো খবর ব্লক

বাঘমুন্ডিতে ট্রাক্টরের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃ*ত্যু যুবকের

বাঘমুন্ডি থানার বামনি জলপ্রপাতের কাছে বুধবার রাতে ট্রাক্টর ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।
বাঘমুন্ডিতে ট্রাক্টরের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃ*ত্যু যুবকের

 

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি: 

 

ট্রাক্টরের সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক চালকের। ঘটনায় আহত আরও একজন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাঘমুন্ডি থানার বামনি জলপ্রপাতের কাছে হেলিপ্যাডের সামনে। পুলিশ জানায় ,মৃত যুবকের নাম বলরাম টুডু (১৯)। তার বাড়ি বাঘমুন্ডি থানার অযোধ্যা পাহাড়ের শিমুলবেড়া গ্রামে।  আহত যুবকের নাম রামদাস টুডু। 

জানা গিয়েছে বুধবার রাতে মোটর বাইক নিয়ে ওই দুই যুবক বাড়ি ফিরছিলেন। এমন সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটর বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনায় গুরুতর আহত হয় বাইকে থাকা ওই দুই যুবক। তাদের দ্রুত উদ্ধার করে পাথরডি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বলরাম টুডুকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বাঘমুন্ডি থানার পুলিশ। পাশাপশি আটক করা হয় ঘাতক ট্রাক্টর ও মোটর বাইকটিকে।