ব্লক ভোটের খবর

সকাল ১১ টা পর্যন্ত ভোটদানের হার ৩৯.১৬ শতাংশ

বেলা গড়াতেই কিছুটা বাড়লো ভোট পড়ার হার। সকাল ১১ টা পর্যন্ত পুরুলিয়ায় ভোটদানের হার ৩৯.১৬ শতাংশ।
সকাল ১১ টা পর্যন্ত ভোটদানের হার ৩৯.১৬ শতাংশ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বেলা গড়াতেই কিছুটা বাড়লো ভোট পড়ার হার। সকাল ১১ টা পর্যন্ত পুরুলিয়ায় ভোটদানের হার ৩৯.১৬ শতাংশ।
জয়পুর বিধানসভার জয়পুর আর বি বি হাইস্কুল। মকপোলের সময় ইভিএম খারাপ হয়। যার ফলে দেড় ঘন্টা দেরিতে শুরু হয় ভোট পর্ব। পড়ে যায় বিশাল লাইন।

এই বিধানসভারই বাগতিপাড়া প্রাইমারি স্কুল। বুথ নম্বর ৫৪। ইভিএম মকপোলের পরই খারাপ হয়। আধঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় ধরে বান্দোয়ান বিধানসভার মানবাজার ২ নং ব্লকের রাঙ্গামেটিয়া বুথে ভোট মেশিন খারাপ।
বান্দোয়ানের সিপিএম প্রার্থী রথু সিং বলেন, "কিছুক্ষণের জন্য সমস্যা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। "