নিজস্ব প্রতিনিধি, আড়শা :
ভোটের বাজারে বাংলায় প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করলেও শুরুতেই সাড়া ফেলে দিয়েছে ঝাড়খণ্ডের টাইগার জয়রাম মাহাতোর দল জেএলকেএম। মঙ্গলবার জয়পুর বিধানসভায় জয়পুর ব্লক কংগ্রেসের যুব সভাপতি প্রশান্ত গোস্বামী এবং জয়পুর বিধানসভার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন করা অশোক মাহাতো সহ আরও কয়েকজন যোগদান করলেন ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারি মোর্চায় বলে দাবি করেন জয়পুর আসনে জেএলকেএম প্রার্থী দিব্যজ্যোতি সিং দেও। উল্লেখ্য অশোকবাবুর নমিনেশন বাতিল হয়েছে এবার। তাঁরা জয়পুর বিধানসভার জেএলকেএম প্রার্থী দিব্যজ্যোতি সিং দেওয়ের হাত ধরে টাইগারের দলে যোগ দেন। এদিনই আড়শা হাটতলা মোড়ে জেএলকেএম দলের নতুন কার্যালয় উদ্বোধন হয়।