নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
একদিন আগেই ৪০-এর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল পারদ। তার পরের দিন সামান্য নামলেও স্বস্তি মিলল না পুরুলিয়ায়। ১৬ এপ্রিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রাও কমে হয়েছে ২৪.০ ডিগ্রি। বৃষ্টিপাত হয়নি।
দিনের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি কমলেও গরমের অস্বস্তি এখনও তীব্র। সকাল থেকেই রোদের ঝাঁজ ছিল চোখে পড়ার মতো। দুপুরের দিকে মেঘ করে আসায় সেই তাপ আর জলীয় বাষ্প মিলে অস্বস্তি প্রকট হয়ে ওঠে। আগের দিনের ২৭ ডিগ্রির তুলনায় সর্বনিম্ন পারদ কিছুটা নেমেছে। তবু ২৪ ডিগ্রি থাকা সত্বেও জলীয় বাষ্প স্বস্তি ফেরাতে দিচ্ছে না ।