নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
আসন্ন নির্বাচনের কর্মসূচিকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কৌশলগত বৈঠক করলেন কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। মঙ্গলবার পুরুলিয়া শহরে অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, জেলার সাংগঠনিক কাঠামো আরও মজবুত করা, বুথস্তরে কর্মীদের সক্রিয়তা বাড়ানো এবং ভবিষ্যৎ নির্বাচনী রণকৌশল নির্ধারণই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। পাশাপাশি স্থানীয় ইস্যু, জনসংযোগ কর্মসূচি এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার কীভাবে আরও কার্যকরভাবে করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, এছাড়াও ছিলেন জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো। তাঁদের উপস্থিতি বৈঠকের গুরুত্ব আরও বাড়িয়ে দেয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।