নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হন কলকাতার বাসিন্দা তথা কেন্দ্রীয় সরকারি কর্মী সমীর গুহ। রবিবার বান্দোয়ানে এসে তাঁর জন্মদিন পালন করল পরিবার ও তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা।
রবিবার বান্দোয়ান থানার মৃগিচামী প্রাথমিক বিদ্যালয়ে নিহত সমীর গুহর ছবিতে মাল্যদান করে স্মৃতিচারণা করা হয়। পরে মৃগিচামী ও রাজগ্রামের কয়েকশো পড়ুয়া ও মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমীরবাবুর স্ত্রী শর্বরী গুহ, কন্যা শুভাঙ্গী গুহ-সহ সংস্থার সদস্যরা। শর্বরী গুহ বলেন, ‘‘আমার স্বামী এই ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আজ তিনি নেই। কিন্তু তাঁর ভাললাগার জন্যই প্রত্যন্ত গ্রামে এসে পুজোর মুখে এ ভাবে তাঁর জন্মদিন পালন করা হল।’’