নিজস্ব প্রতিনিধি, আড়শা:
‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করল বিজেপি। সোমবার আড়শা ব্লকের সিরকাবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শংকর মাহাতো, বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো, জয়পুরের বিধায়ক বিশ্বজিৎ মাহাতো-সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব।
এদিন পাশাপাশি সিরকাবাদে বাঘমুন্ডির বিধায়কের ‘সেবাকেন্দ্র’-রও উদ্বোধন করা হয়। বিধায়ক রহিদাস মাহাতো বলেন, ‘‘ বাঘমুন্ডি বিধানসভার অন্তর্গত আড়শা ব্লকের সিরকাবাদ ও হেঁটগুগুই অঞ্চলের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা শোনা হবে এই সেবাকেন্দ্রে। সমস্যার সমাধানের পাশাপাশি বিভিন্ন সরকারি কাজেও সহযোগিতা করা হবে।’’