সুইটি চন্দ্র, পুরুলিয়া:
হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার নজির প্রায়শই দেখা যায়। তবে সীমানা পেরিয়ে অন্য রাজ্য থেকে হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে এক অনন্য মানবিকতার নজির গড়ল পুরুলিয়া জেলা পুলিশ। প্রায় এক বছর আগে ওড়িশার বড়বিল এলাকায় হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে তার প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় আনন্দিত ও আপ্লুত ফোনটির প্রকৃত মালিক ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে ওড়িশার বড়বিল অঞ্চলে মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছিল। দীর্ঘ সময় কেটে যাওয়ায় ফোনটি ফিরে পাওয়ার সমস্ত আশা তিনি প্রায় ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশের পুরুরিয়া জেলা থেকে তার কাছে ফোন আসে। পুলিশ জানায় যে তার দীর্ঘদিনের হারানো মোবাইলটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
এই প্রসঙ্গে মোবাইল ফোনের প্রকৃত মালিক জানান , "ফোনটি ওড়িশায় হারিয়ে গিয়েছিল। আমাকে পুরুলিয়া পুলিশ, পশ্চিমবঙ্গ থেকে ফোন করা হয় যে আপনার ফোন পাওয়া গিয়েছে। আমার খুব খুশি হয়েছে যে স্যার আমাকে ফোন করেছেন। এক বছর আগে থেকে আমার ফোন হারিয়ে গিয়েছিল। আমার কোনো আশা ছিল না যে ফোন ফিরে পাবো। তাই পুরুলিয়া জেলা পুলিশকে অনেক অনেক ধন্যবাদ।"
পুলিশের এই প্রশংসনীয় পদক্ষেপে দেবস্মিতা ও তাঁর পরিবার অত্যন্ত আনন্দিত। সাইবার সেল ও পুলিশের প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে ভিনরাজ্যে হারিয়ে যাওয়া ফোন উদ্ধার হওয়ার এই ঘটনা পুলিশ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভরসা আরও বাড়িয়ে দিয়েছে।