অন্যান্য

বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, পুরুলিয়ায় ফের চড়তে শুরু করল পারদ

৬ মে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২.৯ ডিগ্রি। জেলার গড় বৃষ্টিপাত মাত্র ১.০৯ মিলিমিটার।
বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, পুরুলিয়ায় ফের চড়তে শুরু করল পারদ

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

কালবৈশাখীর দাপট কিছুটা কমতেই ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। ৬ মে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২.৯ ডিগ্রি। জেলার গড় বৃষ্টিপাত মাত্র ১.০৯ মিলিমিটার।

কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বলরামপুরে, ৬.২ মিমি। ঝালদায় ৪.৮ মিমি এবং নিতুড়িয়ায় ৩.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। হাতোয়াড়ায় সামান্য  বৃষ্টি হলেও জেলার বাকি ব্লকগুলিতে বৃষ্টির দেখা মেলেনি।