সুইটি চন্দ্র, পুরুলিয়া
ভোটের দিন বড়সড়ো বিপদের হাত থেকে রক্ষা পেলেন পুরুলিয়া শহরের সাধারণ মানুষ । পুরুলিয়া শহরের রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যখন ভোটগ্রহণ চলছিল, ঠিক তার অদূরে রাস্তার উল্টোদিকে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভোটারদেরই প্রথমে ধোঁয়াটি চোখে পড়ে । তাঁরা সবাই মিলে দমকলে খবর দেন।
খবর পেয়ে দ্রুত দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় এলাকা।