ব্লক

মুরগুমা জলাধারে মাছ ধরতে এসে , তলিয়ে গেল যুবক

বাবার সাথে মাছ ধরতে এসে জলাধারে তলিয়ে গেল ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, কোটশিলা থানার লক্ষ্মীপুর গ্রামে। মঙ্গলবার সকালে গ্রাম লাগোয়া মুরগুমা জলাধারে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত যুবকের নাম মহানন্দ মাহাতো (২৭) ।
মুরগুমা জলাধারে মাছ ধরতে এসে , তলিয়ে গেল যুবক

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:

বাবার সাথে মাছ ধরতে এসে জলাধারে তলিয়ে গেল ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, কোটশিলা থানার লক্ষ্মীপুর গ্রামে। মঙ্গলবার সকালে গ্রাম লাগোয়া মুরগুমা জলাধারে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত যুবকের নাম মহানন্দ মাহাতো (২৭) ।

জানা গিয়েছে , মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা শান্তিরাম মাহাতো ও তার ছেলে মহানন্দ মাহাতো মুরগুমা জলাধারে মাছ ধরতে গিয়েছিল। তখনই আচমকা জলাধারে তলিয়ে যায় মহানন্দ।  শান্তিরাম ও আশেপাশের লোকজন জাল নিয়ে খোঁজাখুঁজি শুরু করলেও তাদের পক্ষে উদ্ধার করা সম্ভব হয়নি। তারপরেই খবর দেওয়া হয় কোটশিলা থানায়। ডাকা হয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের। তার খোঁজে আবার শুরু হয় তল্লাশি। অবশেষে কয়েক ঘন্টার প্রচেষ্টায়  উদ্ধার করা হয় মহানন্দের নিথর দেহ। দ্রুত তাকে কোটশিলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তারপরেই শোকের ছায়া নেমে আসে এলাকায়।