নিজস্ব প্রতিনিধি, আড়শা:
জনকল্যাণ শিবিরে গিয়ে মোবাইল নম্বর ছাপানো প্রচার পত্র বিলি করল আড়শা থানার পুলিশ। সোমবার আড়শা ব্লকে অনুষ্ঠিত জনকল্যাণ শিবিরে গিয়ে আড়শা থানা ও জেলা পুলিশ আধিকারিকদের মোবাইল নম্বর ছাপানো প্রচার পত্র বিলি করা হয় । শিবিরে গিয়ে পুলিশ আধিকারিকদের মোবাইল নম্বর পেয়ে খুশি আড়শার বাসিন্দারা। শিবিরে আসা আড়শা ব্লকের নুনিয়া গ্রামের বাসিন্দা মহাদেব মাহাতো, বামুনডিহা গ্রামের আশুতোষ যোগী বলেন, "আমাদের কাছে এতদিন থানার আধিকারিকদের মোবাইল নম্বর ছিল না । নম্বর পাওয়াতে যেকোনো সমস্যায় এবার ফোন করতে পারবো ।" শিবিরে উপস্থিত ছিলেন আড়শা থানার পুলিশ আধিকারিকেরা।