ব্লক ভোটের খবর

নাকা তল্লাশি চালানোর সময় পুরুলিয়ায় আবার বিপুল পরিমাণ টাকা উদ্ধার

নাকা তল্লাশি কেন্দ্র থেকে আবার লক্ষাধিক টাকা উদ্ধার করল ফ্লাইং স্কোয়াডের সদস্যরা
নাকা তল্লাশি চালানোর সময় পুরুলিয়ায় আবার বিপুল পরিমাণ টাকা উদ্ধার

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

পুরুলিয়ায়  নাকা তল্লাশি কেন্দ্র থেকে আবার লক্ষাধিক টাকা উদ্ধার  করল ফ্লাইং স্কোয়াডের সদস্যরা। মঙ্গলবার হুড়া ব্লকের বিশপুরিয়া এস এস টি নাকা পয়েন্ট থেকে একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় নগদ ১ লক্ষ ৬১ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয় ।  সোমবারেও টামনা থানার চেঙ্গী মোড় এস এস টি নাকা পয়েন্ট থেকে ৬ লক্ষ ৪২ হাজার ৮৫৫ টাকা উদ্ধার  হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা ব্যক্তিরা কেউ ওই টাকার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।