ক্রাইম ব্লক

কাশিপুরে চার চাকা গাড়ি আটক, অস্ত্র উদ্ধার করল পুলিশ

পুলিশকে দেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশের অনুমান ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল।
কাশিপুরে চার চাকা গাড়ি আটক, অস্ত্র উদ্ধার করল পুলিশ

 


নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

গাড়িতে অস্ত্র মজুত থাকার অভিযোগে একটি চার চাকা গাড়ি আটক করল  কাশিপুর থানার পুলিশ। রবিবার রাতে কাশিপুর -আনাড়া গ্রামীণ সড়কের উপর বেহেছিবনা জঙ্গলের কাছ থেকে গাড়িটি আটক করা হয়। আটক গাড়িটিকে তল্লাশি চালিয়ে  ২টি লোহার রড, ৩ টি কাঠের উইকেট, ২ ছুরি,একটি ধারালো চপার, ৬ টি কালো মাস্ক ও একটি টর্চ লাইট উদ্ধার হয়। তবে পুলিশকে দেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশের  অনুমান ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল।

পুলিশ জানায়, রাতে টহল দেওয়ার সময় ওই জঙ্গলে সন্দেহজনক একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পুলিশ ধাওয়া করলে ৫-৬ জন গাড়ি ছেড়ে পালিয়ে যায । তারপরেই গাড়িটিকে আটক করা হয় । এই ঘটনায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে  তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।