নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া
ভোট পর্ব মিটতেই এবার নজরে ভোট গণনা। আগামী ৪ তারিখের সেই 'চূড়ান্ত লড়াই'-কে সামনে রেখে রণকৌশল নির্ধারণ করতে শনিবার আসানসোলে অনুষ্ঠিত হলো বিজেপির পুরুলিয়া বিভাগের এক গুরুত্বপূর্ণ 'নির্বাচনী কর্মশালা'।
এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপির একাধিক কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক সুনীল বনশল, নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) সতীশ ধন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত এবং ২০২৬ বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
মূলত আগামী ৪ তারিখের চূড়ান্ত লড়াইকে সামনে রেখে সমস্ত প্রার্থী ও কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে গণনার দিনের চূড়ান্ত রণকৌশল স্থির করতেই এই বিশেষ কর্মশালার আয়োজন করে গেরুয়া শিবির।