রাজনীতি ব্লক শহর ভোটের খবর

কর্মীদের সম্মান নেই,অভিযোগে তৃণমূল ছাড়লেন নেতারা

মোদির জনসভার আগেই এই দলবদলকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে।
কর্মীদের সম্মান নেই,অভিযোগে তৃণমূল ছাড়লেন নেতারা

 

সুইটি চন্দ্র, পুরুলিয়া:


একাধিক নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টি-তে যোগ দিলেন। জেলার রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।
মোদির জনসভার আগেই এই দলবদলকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ হলধর মাহাতো, রঘুনাথপুরের প্রাক্তন ব্লক সভাপতি অমর মাহাতো, প্রাক্তন ইউনিয়ন নেতা নৃপতি রাজোয়াড় ও নেতা রাজেশ মাহাতো—সবাই একসঙ্গে বিজেপিতে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

বিজেপিতে যোগদানকারী হলধর মাহাতোর বক্তব্য, "তৃণমূলের ভেতরে এখন আর কর্মীদের গুরুত্ব নেই।
দলটা এখন আর আগের মতো নেই। কর্মীদের কোনো সম্মান নেই, তাই আমরা বাধ্য হয়েই দল ছেড়েছি।”

সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর বলেন,
“ভালো মানুষ তৃণমূলে থাকতে চাইছে না। যারা পরিবর্তন চান, তারা সবাই বিজেপিতে আসছেন।”