ব্লক ভোটের খবর

নাকা তল্লাশি চালানোর সময় পুরুলিয়ায় সাড়ে তিন লাখ টাকা উদ্ধার

নাকা তল্লাশি চালানোর সময় পুরুলিয়ায় সাড়ে তিন লাখ টাকা উদ্ধার

 

নিজস্ব প্রতিনিধি, টামনা:

নির্বাচনের আগে পুরুলিয়ায় আবার নাকা তল্লাশি কেন্দ্র থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করল স্পেশাল সার্ভিলেন্স টিমের সদস্যরা। শনিবার টামনা থানার চেঙ্গী মোড় এস এস টি  নাকা কেন্দ্রে একটি চার চাকার গাড়িতে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয়।  পুলিশ জানায়,গাড়িতে থাকা ব্যক্তি বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেই টাকা বাজেয়াপ্ত করা হয়।