অন্যান্য ব্লক

কাশিপুরে আত্মীয়ের বাড়িতে এসে জলে ডুবে মর্মান্তিক মৃ*ত্যু

আত্মীয়ের বাড়িতে এসে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কাশিপুর থানার জিয়ার গ্রামে। পুলিশ জানায়,মৃত ব্যক্তির নাম সুকুমার কিস্কু (৫০)। তার বাড়ি বাঁকুড়ার ছাতনা থানার মোহসং গ্রামে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।
কাশিপুরে আত্মীয়ের বাড়িতে এসে জলে  ডুবে মর্মান্তিক মৃ*ত্যু

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

আত্মীয়ের বাড়িতে এসে জলে  ডুবে  মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কাশিপুর থানার জিয়ার গ্রামে। পুলিশ জানায়,মৃত ব্যক্তির নাম সুকুমার কিস্কু (৫০)। তার বাড়ি বাঁকুড়ার ছাতনা থানার মোহসং গ্রামে।  ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।

জানা গিয়েছে , ওই ব্যক্তি কাশিপুর থানার জিয়ার গ্রামে আত্মীয়ের বাড়ি এসেছিলেন। বুধবার গ্রামের একটি পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যান। খবর দেওয়া হয় কাশিপুর থানায় ।  দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে তার খোঁজ  মেলেনি। অবশেষে  নিয়ে আসা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের ।প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চালিয়ে পুকুরের জল থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয় । এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কাশিপুর থানার পুলিশ।