ক্রাইম শহর

পুরুলিয়া শহর থেকে বেপাত্তা দুই সহোদর কিশোরী, চাঞ্চল্য

পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল দুপুরে বাড়ির কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যায় দুই বোন। তারপর থেকে তাদের আর খোঁজ মেলেনি। নিখোঁজদের একজনের বয়স ১৫ এবং অন্যজনের ১৭ বছর।
পুরুলিয়া শহর থেকে বেপাত্তা দুই সহোদর কিশোরী, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর হদিশ মিলছে না দুই নাবালিকা সহোদর বোনের। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের ১০ নম্বর ওয়ার্ডের কসাই মহল্লা এলাকায়। পরিবারের অভিযোগ, ঘটনার পেছনে অপহরণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কোনও স্পষ্ট সূত্র মেলেনি।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল দুপুরে বাড়ির কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যায় দুই বোন। তারপর থেকে তাদের আর খোঁজ মেলেনি। নিখোঁজদের একজনের বয়স ১৫ এবং অন্যজনের ১৭ বছর। অনেক খোঁজাখুঁজির পরও কোনও সন্ধান না পেয়ে শেষমেশ তাদের মা সোমবার পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে পুলিশ অপহরণের মামলা দায়ের করে তদন্ত শুরু করলেও মঙ্গলবার রাত পর্যন্ত নিখোঁজ দুই কিশোরীর কোনও খোঁজ মেলেনি।