ক্রাইম শহর

ঝালদায় ফের নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার, ধৃত এক

৫ লিটার কোডিনযুক্ত নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করল ঝালদা থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে শেখ আবদুল্লা নামে বছর ছত্রিশের এক ব্যক্তিকে। তার বাড়ি ঝালদার হুসেনডি এলাকায়।
ঝালদায় ফের নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার, ধৃত এক

 

নিজস্ব প্রতিনিধি , ঝালদা:

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৫ লিটার কোডিনযুক্ত নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করল ঝালদা থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে শেখ আবদুল্লা নামে বছর ছত্রিশের এক ব্যক্তিকে। ধৃতের বাড়ি ঝালদার হুসেনডি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৬ ও ৭ নভেম্বরের মধ্যবর্তী রাতে ঝালদা পোস্ট অফিসের কাছে মেরিআপকার মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালান ঝালদা থানায় কর্তব্যরত এসআই প্রতাপচন্দ্র ওঝা। একটি পাকা ঘর থেকে ১০০ মিলিলিটারের ৫০টি কাশির সিরাপের বোতল উদ্ধার হয়। অভিযোগ, ওই ব্যক্তি এলাকার নেশাগ্রস্ত যুবকদের কাছে নিষিদ্ধ কাশির সিরাপ বিক্রি করছিল।

ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ।