ক্রাইম ব্লক

বোরোর যুবক খু*নের তদন্তে ঘটনাস্থলে ফরেন্সিক দল

বোরো থানার সিন্দরাইডি গ্রামে যুবক খুনের ঘটনায় তদন্তে এলো ফরেন্সিক বিশেষজ্ঞ দল। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর রিজিওনাল দফতরের তিন সদস্যের একটি দল ঘটনাস্থলে ঘুরে দেখেন। সেখান থেকে তারা রক্তমাখা মাটি ও একটি রক্তমাখা গেঞ্জি উদ্ধার করেন।
বোরোর যুবক খু*নের তদন্তে ঘটনাস্থলে ফরেন্সিক দল

নিজস্ব প্রতিনিধি,বোরো:

বোরো থানার সিন্দরাইডি গ্রামে যুবক খুনের ঘটনায়  তদন্তে এলো ফরেন্সিক বিশেষজ্ঞ দল। বৃহস্পতিবার দুপুরে  দুর্গাপুর রিজিওনাল দফতরের তিন সদস্যের একটি দল ঘটনাস্থলে ঘুরে দেখেন। সেখান থেকে তারা রক্তমাখা মাটি ও একটি রক্তমাখা গেঞ্জি উদ্ধার করেন।

গত ১৭ এপ্রিল ভোর রাতে বাড়ির মধ্যে খুন হয়ে যান বছর ২৫ এর রমেশ টুডু। পরিবারের দাবি ওই দিন রমেশের বিয়ে উপলক্ষে পাত্রীকে আশীর্বাদ করতে পরিবারের সকলে কেন্দার একটি গ্রামে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় ওই যুবক লুটিয়ে আছে। পরে তাকে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক  মৃত বলে ঘোষণা করেন। ওইদিনই মৃতের বাবা সীতারাম টুডুর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে বোরো থানায় একটি খুনের মামলা রুজু হয়। তারপরেই ওই বাড়িটি সিল করে দিয়েছিল পুলিশ।