অন্যান্য

তীব্র গরমে পথচলতি মানুষের পাশে বন দফতর, রাস্তায় মিলছে ঠান্ডা জল ও পুষ্টিকর খাবার

রঘুনাথপুর ও কাশিপুরের বেশ কয়েকটি ব্যস্ত পথের ধারে বন দফতরের উদ্যোগে চালু হয়েছে পানীয় জলের ব্যবস্থা।
তীব্র গরমে পথচলতি মানুষের পাশে বন দফতর, রাস্তায় মিলছে ঠান্ডা জল ও পুষ্টিকর খাবার

 


নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:


তীব্র গরমে একটু স্বস্তি দিতে এগিয়ে এসেছে বন দফতর। জেলার রঘুনাথপুর ও কাশিপুরের বেশ কয়েকটি ব্যস্ত পথের ধারে চালু হয়েছে পানীয় জলের ব্যবস্থা।  এই কেন্দ্রগুলিতে পথচলতি মানুষরা সহজেই পাচ্ছেন ঠান্ডা জল, সঙ্গে ভেজানো ছোলা ও গুড়‌ যা গরমে ক্লান্ত শরীরে দ্রুত শক্তি জোগাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিষেবা চালু থাকায় দূরপাল্লার পথযাত্রীদের বিশেষ সুবিধা হচ্ছে।বন কমিটির সদস্যরাও এই উদ্যোগে হাত মিলিয়েছেন ।দুর্গম এলাকায় যেখানে দোকান বা পানীয় জলের সহজ ব্যবস্থা নেই, সেখানে এই ছোট উদ্যোগ বড় স্বস্তি দিচ্ছে সাধারণ মানুষকে।
প্রতিবছর গরম বাড়লেই এমন পরিষেবা চালু করা হয় বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। এবারও সেই ধারাবাহিকতায় পথচলতি মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নজর কেড়েছে।