নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
ভোটের আগে শেষ দিনের প্রচারে জোর দিলেন কংগ্রেস প্রার্থী নেপাল মাহাত বাঘমুন্ডি বিধানসভা এলাকায়।
মঙ্গলবার সকাল থেকেই তিনি কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ঝালদার ইচাগ গ্রাম-সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে দেখা করেন এবং সমর্থন চান।
প্রচারের শেষে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো বলেন, “গত এক মাস ধরে আমরা লাগাতার প্রচার করেছি। মানুষের কাছ থেকে খুব ভালো সাড়া পেয়েছি। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।” স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের সমর্থনই তাকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী করে তুলেছে বলে জানান তিনি।