সাধারণ খবর ব্লক ভোটের খবর

নাকা তল্লাশি চালানোর সময় পুরুলিয়ায় আবার বিপুল পরিমাণ টাকা উদ্ধার

নাকা তল্লাশি চলাকালীন আবার দুটি পৃথক নাকা তল্লাশি কেন্দ্র থেকে উদ্ধার হল নগদ ১ লক্ষ ৭৩ হাজার ৭০০ টাকা।
নাকা তল্লাশি চালানোর সময় পুরুলিয়ায় আবার বিপুল পরিমাণ টাকা উদ্ধার

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

নাকা তল্লাশি চলাকালীন আবার দুটি পৃথক নাকা তল্লাশি কেন্দ্র থেকে উদ্ধার হল নগদ ১ লক্ষ ৭৩ হাজার ৭০০ টাকা।  বৃহস্পতিবার পুরুলিয়া - ধানবাদ জাতীয় সড়কের উপর মাগুড়িয়া মোড়ের কাছে ঝাড়খণ্ড নম্বরের একটি চার চাকা গাড়ি তল্লাশি চালিয়ে নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। যদিও গাড়িতে থাকা  ব্যক্তি পুলিশ আধিকারিকদের জানান, পেশাগত কাজে ওই টাকা নিয়ে যাচ্ছিলেন। । অন্যদিকে এদিন সন্ধ্যায় বান্দোয়ানের ধবনীতেও ঝাড়খণ্ড  থেকে আসা একটি চার চাকার গাড়িতে তল্লাশি চালিয়ে ৮৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করে পুলিশ।