ক্রাইম ব্লক

বিপুল পরিমাণ সার উদ্ধার, জয়পুরে ধৃত গোডাউন মালিক

বেআইনি ভাবে মজুত করে রাখা ৩০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করল পুরুলিয়া জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। মঙ্গলবার জয়পুরের একটি গুদামে অভিযান চালিয়ে ওই সার উদ্ধার করা হয়। ঘটনায় গুদাম মালিক সুরেশ কুমারকে গ্রেফতার করেছে পুলিশ।
বিপুল পরিমাণ সার উদ্ধার, জয়পুরে ধৃত গোডাউন মালিক

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:

বেআইনি ভাবে মজুত করে রাখা ৩০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করল পুরুলিয়া জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। মঙ্গলবার জয়পুরের একটি গুদামে অভিযান চালিয়ে ওই সার উদ্ধার করা হয়। ঘটনায় গুদাম মালিক সুরেশ কুমারকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, কৃষি দফতর এবং মহকুমা প্রশাসনের আধিকারিকেরা যৌথ ভাবে জয়পুরের ‘জয় মা তারা ফার্টিলাইজার শপ’-এর স্বত্বাধিকারী সুরেশ কুমারের একটি গোডাউনে হানা দেয়। মঙ্গলবার তল্লাশি চালিয়ে সেখান থেকে ৩৫ কেজি ওজনের ৩০০ বস্তা ইউরিয়া উদ্ধার হয়।

প্রশাসন সূত্রে খবর, গোডাউনে নথিবদ্ধ সারের মজুতের সঙ্গে উদ্ধার হওয়া সারের পরিমাণের কোনও মিল পাওয়া যায়নি। এমন বিপুল পরিমাণ সার মজুত রাখার স্বপক্ষে প্রয়োজনীয় বৈধ নথিও দেখাতে পারেননি  মালিক।

ঘটনার পর কৃষি দফতর ও প্রশাসনের তরফে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সুরেশ কুমারকে গ্রেফতার করা হয়েছে।