ক্রাইম ব্লক

পুরুলিয়া - ঝাড়খণ্ড সীমান্তে পুলিশের নাকা-তল্লাশি, জয়পুরে পণ্যবাহী গাড়িতে কড়া নজর

জেলায় দায়িত্ব নেওয়ার পর থেকেই পুলিশ সুপার কুমার শানি রাজের নির্দেশে নাকা-তল্লাশিতে জোর দিয়েছে জেলা পুলিশ। অবৈধ কারবারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে।
পুরুলিয়া - ঝাড়খণ্ড সীমান্তে পুলিশের নাকা-তল্লাশি, জয়পুরে পণ্যবাহী গাড়িতে কড়া নজর

নিজস্ব প্রতিনিধি , জয়পুর:

ঝাড়খণ্ড সীমান্তে জাতীয় সড়কে পণ্যবাহী গাড়িতে নাকা-তল্লাশি চালাল জয়পুর থানার পুলিশ। সোমবার ঝালদা মহকুমার এসডিপিও গৌরব ঘোষের নেতৃত্বে কাঁঠালটাঁড় এলাকায় এই অভিযান হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়লা-সহ বিভিন্ন পণ্যবাহী গাড়ির বৈধ নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি, নথিতে উল্লেখ থাকা পণ্যের সঙ্গে গাড়িতে থাকা সামগ্রীর মিল রয়েছে কি না, তা-ও পরীক্ষা করা হয়। সন্দেহজনক কয়েকটি গাড়িতে উঠে পণ্যও পরীক্ষা করেন পুলিশকর্মীরা।

পুলিশ জানিয়েছে, এ দিনের অভিযানে কোনও গাড়ি বা পণ্য বাজেয়াপ্ত করা হয়নি। তবে সীমান্ত দিয়ে অবৈধ কারবার রুখতে নিয়মিত নাকা-তল্লাশি চালানো হবে।

জেলায় দায়িত্ব নেওয়ার পর থেকেই পুলিশ সুপার কুমার শানি রাজের নির্দেশে নাকা-তল্লাশিতে জোর দিয়েছে জেলা পুলিশ। অবৈধ কারবারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে।