ক্রাইম ব্লক

কাশিপুরে যৌথ অভিযানে পুলিশ, বাজেয়াপ্ত অবৈধ বালি

অভিযান চলাকালীন মাজরামুড়া গ্রাম থেকে ১,১০০ ঘনফুট অবৈধভাবে সঞ্চিত বালি বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া এই বালি সংক্রান্ত বিষয়ে আইনের প্রযোজ্য ধারা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবেন কাশীপুরের ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক।
কাশিপুরে যৌথ অভিযানে পুলিশ, বাজেয়াপ্ত অবৈধ বালি

নিজস্ব প্রতিনিধি , কাশিপুর:

জেলা জুড়ে বালি ও অন্যান্য খনিজের অবৈধ খনন, পরিবহন এবং মজুতদারির বিরুদ্ধে অভিযান জারি রেখেছে পুরুলিয়া জেলা পুলিশ। সেই অভিযানের অঙ্গ হিসেবে শুক্রবার কাশিপুর থানা এলাকার গৌরাঙ্গডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাজরামুড়া গ্রামে এক যৌথ অভিযান চালায় পুলিশ ও  ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর।

অভিযান চলাকালীন মাজরামুড়া গ্রাম থেকে ১,১০০ ঘনফুট  অবৈধভাবে সঞ্চিত বালি বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া এই বালি সংক্রান্ত বিষয়ে আইনের প্রযোজ্য ধারা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবেন কাশীপুরের ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক।

জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরুলিয়া জেলা জুড়ে যে কোনো ধরনের অবৈধ খনিজ কারবার ও মজুতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।