নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
বলরামপুরে হাট এলাকা থেকে চুরি গেল এক ব্যক্তির মোটরবাইক। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই আশেপাশের একাধিক জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
এই থানার বড় উরমা গ্রামের বাসিন্দা সুকুমার মোদক সোমবার বলরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান, গত শুক্রবার তিনি নিজের মোটরবাইক নিয়ে ছোট উরমা হাটে যান। হাটে কেনাকাটা করার সময় তিনি বাইকটি বাইরে রেখে দেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, নির্দিষ্ট জায়গায় আর বাইকটি নেই।
এরপর তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।