রাজনীতি ব্লক ভোটের খবর

প্রধানমন্ত্রীর সফর ঘিরে হেলিকপ্টার ট্রায়াল রান

১৯ এপ্রিল পুরুলিয়া শহরের উপকণ্ঠে, পুরুলিয়া ১ নম্বর ব্লকের রায়বাঘিনী মাঠে বিজেপির জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে হেলিকপ্টার ট্রায়াল রান

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

যে মাঠে প্রথমবার পুরুলিয়ায় সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই রায়বাঘিনী মাঠেই সভা করতে আসছেন তিনি। ১৯ এপ্রিল পুরুলিয়া শহরের উপকণ্ঠে, পুরুলিয়া ১ নম্বর ব্লকের রায়বাঘিনী মাঠে বিজেপির জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেই সভাকে সামনে রেখে জেলায় সংগঠন চাঙা করতে ইতিমধ্যেই একাধিক প্রস্তুতি বৈঠক সেরে ফেলেছে বিজেপি নেতৃত্ব।

প্রধানমন্ত্রীর সভার আগে শুক্রবার সকালে সৈনিক স্কুল মাঠে হেলিকপ্টার ট্রায়াল রান করানো হলো। প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। তেমনই প্রচারে কোন ফাঁক রাখতে চাইছে না বিজেপি।