নিজস্ব প্রতিনিধি, বোরো:
পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বোরো থানার জানিপুর গ্রামে। পুলিশ জানায় , মৃতার নাম আরতি সিং (৩৮)। ঘটনার পর পলাতক অভিযুক্ত স্বামী বাবলু সিং।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঝে মাঝেই স্বামী ও স্ত্রীর মধ্যে ঝামেলা হত। এদিন স্বামী ও স্ত্রীর বিবাদ চরমে ওঠে। এরপরেই বাবলু স্ত্রী আরতিকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে বোরো থানার পুলিশ শ্বশুর বাড়ি থেকে আরতি সিংয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বোরো থানার পুলিশ।