সুইটি চন্দ্র ,পুরুলিয়া:
পুরুলিয়া বিধানসভার ১০ নম্বর ওয়ার্ডের ১৮২ নম্বর বুথে উত্তেজনার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, বুধবার রাতে প্রায় সাড়ে দশটা নাগাদ বিজেপির বুথ এজেন্ট সুশীল কুইরীকে পুলিশ তুলে নিয়ে গিয়ে আটক করে রাখে।
বিজেপি কর্মী অমৃত শীলের দাবি, পুরুলিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী সুজয় ববন্দ্যোপাধ্যায়ের পুরোনো বিতর্কিত ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার করার অভিযোগে আটক করা হয়েছে সুশীলকে।
এদিকে, তৃণমূল জেলা যুব সভাপতি গৌরব সিংয়ের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। বলা হয়, বুধবার রাতে সমাজ মাধ্যমে পোস্ট করে তিনি দাবি করেন যে গেঙ্গাড়া এলাকায় বিধায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে কিছু মাদক বাজেয়াপ্ত হয়েছে। যদিও বাস্তবে তেমন কিছু পাওয়া যায়নি।
অন্যদিকে, পঞ্চায়েত ভোটের সময় ভাইরাল হওয়া সুজয় বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়। সেই ভিডিও পোস্ট করার পরই সংশ্লিষ্ট ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এমনকি স্থানীয় বিধায়ক ঘটনাস্থলে গেলেও ওই ব্যক্তিকে ছাড়া হয়নি বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।