টুকরো খবর ব্লক

বরাবাজারে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ

এদিন সকালে বাড়ির অদূরে একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা
বরাবাজারে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ

 


নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :  

এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করল বরাবাজার থানার পুলিশ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বরাবাজার থানার চন্দনপুর গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম লুচুয়া মাহাত (৬৪)। তাঁর বাড়ি চন্দনপুর গ্রামেই।

এদিন সকালে বাড়ির অদূরে একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা ।খবর দেওয়া হয় বরাবাজার থানায়। পুলিশ দেহটি উদ্ধার করে বরাবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বরাবাজার থানার পুলিশ। পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।