নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
অবৈধভাবে সেগুন গাছের গুঁড়ি পাচারের ঘটনায় চালকের পর এবার গাড়ির মালিককে গ্রেফতার করল বলরামপুর থানার পুলিশ। পুলিশ জানায় , ধৃতের নাম বিভীষণ মাহাতো। তার বাড়ি বলরামপুর থানার ফতেপুর গ্রামে। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
শনিবার রাতে ফতেপুর গ্রাম থেকে লক্ষাধিক টাকা মূল্যের ১৭ টি সেগুন গাছের গুঁড়ি বোঝাই একটি চার চাকার গাড়ি আটক করে বলরামপুর থানার পুলিশ। পরিবহনের বৈধ নথি দেখাতে না পারায় গ্রেফতার করা হয়েছিল গাড়ির চালককে। ধৃতকে হেফাজতে নিয়ে এবার গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ।