ব্লক

ঝড়ে গাছ ভেঙে রেললাইনে, বন্ধ ট্রেন চলাচল

শনিবার দুপুরে ঝড়ের দাপটে লাইনের পাশের একটি বড় গাছ ভেঙে পড়ে কাঁটাডি ও উরমা স্টেশনের মাঝামাঝি যমুনা নদীর কাছে। এতে ওভারহেড তার ছিঁড়ে যায় এবং আপ ও ডাউন দুই লাইনের ট্রেন চলাচলই থেমে যায়।
ঝড়ে গাছ ভেঙে রেললাইনে, বন্ধ ট্রেন চলাচল

 

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:


কালবৈশাখীর ঝড়ে রেললাইনে গাছ পড়ে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় পুরুলিয়া - চান্ডিল শাখায়। শনিবার দুপুরে ঝড়ের দাপটে লাইনের পাশের একটি বড় গাছ ভেঙে পড়ে কাঁটাডি ও উরমা স্টেশনের মাঝামাঝি যমুনা নদীর কাছে। এতে ওভারহেড তার ছিঁড়ে যায় এবং আপ ও ডাউন দুই লাইনের ট্রেন চলাচলই থেমে যায়।
খবর পেয়ে চান্ডিল ও আনাড়া থেকে রেলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। গাছ সরানো এবং লাইনের মেরামতির কাজ শুরু হয়। বিকেলের দিকে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কিছুক্ষণ পর ডাউন লাইনেও পরিষেবা চালু হয়।
এই ঘটনার জেরে কয়েকটি যাত্রীবাহী ও মালগাড়ি মাঝপথে আটকে পড়েছিল। তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেল সূত্রে জানা গেছে।