রাজনীতি অন্যান্য ব্লক ভোটের খবর

নির্বাচনের আগে বিজেপির পতাকা খুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল বলরামপুরে

অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
নির্বাচনের আগে বিজেপির পতাকা খুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল বলরামপুরে

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

পতাকা খুলে নেওয়ার অভিযোগে আবার উত্তাল হয়ে উঠল বলরামপুর। বিজেপির পতাকা খুলে নিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। সোমবারের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা  ছড়ায় বলরামপুর থানার শিরগি গ্রামে।

বিজেপির বুথ সভাপতি সুবোধ কর্মকার দাবি করেন , সোমবার কয়েকজন সমর্থকদের নিয়ে গ্রামে পতাকা লাগিয়েছিলেন। তার পর তৃণমূলের ওই প্রাক্তন সদস্য সমস্ত পতাকা খুলে সেগুলিতে আগুন ধরিয়ে দেয়। প্রতিবাদ করায় তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় । তার পরেই রাতে বিজেপির বুথ সভাপতি বলরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। তৃণমূলের বলরামপুর ব্লক সভাপতি সুমিত পাণ্ডার দাবি,"অভিযোগ ভিত্তিহীন। গত পাঁচ বছর বলরামপুরে বিজেপির বিধায়ক ছিল। এলাকায় কোনো কাজ হয়নি। নির্বাচনের মুখে শান্ত এলাকা অশান্ত করতে চাইছে।" পুলিশ জানিয়েছে , অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।