ব্লক

ভোটের আগে বলরামপুর বিধানসভায় আরও শক্তিবৃদ্ধি তৃণমূলের

ভোটের আগে বলরামপুর বিধানসভায় আরও শক্তিবৃদ্ধি তৃণমূলের

 

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:


দু'দিন বাদেই নির্বাচন। তার আগে বলরামপুর বিধানসভায় আরও শক্তিবৃদ্ধি তৃণমূলের। বলরামপুর বিধানসভার কেরুয়া, চাটুহাসা ও পুয়াড়া অঞ্চলের শতাধিক পরিবার বিজেপি, সিপিএম ছেড়ে  যোগ দিল তৃণমূলে। রবিবার রাতে বলরামপুর কলেজ মাঠে এই যোগদান পর্ব হয়। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বলরামপুরের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো । সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মাঠেই নির্বাচনী প্রচার করে গেলেন। সেই জনসভার আগের রাতে ওই মাঠেই এই যোগদান  হয়েছিলো।