নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
রাতের অন্ধকারে রেশন দোকানের দরজা ভেঙে বস্তা ভর্তি গম সাবাড় করল একটি দলছুট দাঁতাল। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মাঠা রেঞ্জের মাঠা গ্রামে।
স্থানীয় ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের দিক থেকে আচমকাই একটি দলছুট দাঁতাল ঢুকে পড়ে মাঠা এলাকায়। তার পর সোজা হানা দেয় একটি রেশন দোকানে। দরজা ভেঙে ভিতরে ঢুকে বস্তা ভর্তি গম খেয়ে সাবাড় করে দেয়।
ঘটনার খবর পেয়ে বন দফতরের র্যাপিড রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাতিটি ফের ঝাড়খণ্ডের জঙ্গলে চলে যায় বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
ছবি : রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গম।