নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি:
রাজ্য সরকারের পক্ষ থেকে সাঁওতালডিহি এলাকার মোট ১৮টি পুজো কমিটির হাতে ২০২৬ সালের দুর্গোৎসব উপলক্ষ্যে আর্থিক সহযোগিতার অনুদানের চেক তুলে দেওয়া হলো। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক প্রদান করা হয়। রাজ্য সরকারের এই অনুদান পাওয়ায় সাঁওতালডিহির স্থানীয় পুজো কমিটিগুলির সদস্য ও উদ্যোক্তাদের মধ্যে এক বাড়তি উদ্দীপনা ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা গেছে।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে সাঁওতালডিহি এলাকার দুর্গাপূজা কমিটিগুলির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন রাজ্যের মন্ত্রী নদীয়ারচাঁদ বাউরি, বিশিষ্ট সমাজসেবী বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। অনুষ্ঠানের শুরু থেকেই উৎসবের প্রস্তুতি ও সমন্বয় নিয়ে আলোকপাত করা হয়। উপস্থিত ছিলেন সাঁওতালডিহি থানার আইসি পার্থ ভূঁইয়া এবং ভোজুডি কোল ওয়াশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জয় দিগর প্রমুখ।