উৎসবের আলোয় শহর

শতবর্ষে হচ্ছে না ধীবর সমিতির ঐতিহ্যবাহী আতসবাজি প্রদর্শনী

পূজা আয়োজনের শতবর্ষে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল পুরুলিয়ার ঐতিহ্যবাহী সংস্থা ‘ধীবর সমিতি’। ২০২৬ সালের দুর্গা প্রতিমা বিসর্জন উপলক্ষে তাদের বহু বছরের পুরনো আকর্ষণীয় আতসবাজি প্রদর্শনীটি এ বছর বাতিল বলে ঘোষণা করা হয়েছে।
শতবর্ষে হচ্ছে না ধীবর সমিতির ঐতিহ্যবাহী আতসবাজি প্রদর্শনী

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পূজা আয়োজনের শতবর্ষে  এক ব্যতিক্রমী ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিল পুরুলিয়ার ঐতিহ্যবাহী সংস্থা ‘ধীবর সমিতি’। ২০২৬ সালের দুর্গা প্রতিমা বিসর্জন উপলক্ষে তাদের বহু বছরের পুরনো আকর্ষণীয় আতসবাজি প্রদর্শনীটি এ বছর বাতিল বলে ঘোষণা করা হয়েছে।
প্রতি বছর একাদশীর দিন রাস ময়দানে জমকালো আতসবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া  ধীবর সমিতির পূজা আয়োজনের একটি প্রধান প্রথা। জেলাবাসী ছাড়াও ভিন জেলার, ভিন রাজ্যের মানুষের কাছেও এই প্রদর্শনী ছিল অন্যতম বড় আকর্ষণ। তবে নিজেদের শতবর্ষ উদযাপনে  শব্দ ও বায়ুদূষণ এড়িয়ে পরিবেশবান্ধব বার্তার ওপর জোর দিতেই এই ঐতিহ্যবাহী প্রদর্শনী থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বসাধারণের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ধীবর সমিতি । ধীবর সমিতির এই সিদ্ধান্তকে শহরের সচেতন নাগরিক সমাজ অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন।