নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুজো দেখে সপরিবারে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃ*ত্যু হল আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝির। সোমবার রাত ১১টা নাগাদ আড়শা ব্লকের হেঁসলা মোড়ের অদূরে দু*র্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। দুর্ঘটনায় জখম হয়েছেন তাঁর স্ত্রী ও দুই সন্তান।
একটি চার চাকার গাড়ি নিজেই ড্রাইভ করছিলেন বিশ্বরূপ । আড়শা - টামনা সড়ক ধরে বাড়ি ফেরার সময় হেঁসলা মোড় পেরিয়ে দু*র্ঘটনাটি ঘটে।
রাস্তা থেকে প্রায় ৫০ মিটার ধানের জমির উপর দিয়ে গাড়িটি ছিটকে দুবার পাল্টে যায়। ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় মানুষজনের সঙ্গে আড়শা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার জনকে জ*খম অবস্থায় গাড়ি থেকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক বিশ্বরূপ বাবুকে মৃ*ত ঘোষণা করেন। চিকিৎসাধীন তার স্ত্রী ও দুই সন্তান। তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে।